হাতীবান্ধা সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাট প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:০৭

সীমান্ত (ফাইল ছবি)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত শফিকুল ইসলামের মরদেহ রবিবার রাতেই হাতীবান্ধা থানা পুলিশের নিকট কোচবিহার জেলার শীতলকুচি থানা পুলিশ হস্তান্তর করেছে। সীমান্তে হত্যার ঘটনায় বিএসএফ দুঃখপ্রকাশ করেছে। ভারতীয় বিএসএফের টহল দলের এক সদস্যের ওপর চড়াও হওয়ার ঘটনায় আত্মরক্ষার্থে এই ঘটনা ঘটেছে বলে পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে কোনও বাংলাদেশি যাতে সীমান্তে না যায় কিংবা সীমান্তে অনুপ্রবেশ না করে এজন্য বিজিবির পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে।’

শনিবার ভোর পৌনে ৫টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে নিহত বাংলাদেশি হত্যার ঘটনায় রবিবার (৩১ ডিসেম্বর) বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। তবে ভবিষ্যতে রাতে কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে কিংবা তারকাটার বেড়া না কাটে সেজন্য বিজিবির নিকট অনুরোধ জানিয়েছে বিএসএফ।  

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ, উপ-পরিচালক মেজর জিয়া মো. মাসুম বিন কুদ্দুস উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল অবিনাশ রঞ্জন, উপ-পরিচালক মেজর হিমাংশু গৌড়।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ভারতের শীতলকুচি থানা পুলিশ শফিকুল ইসলামের মরদেহ রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাতীবান্ধা থানা পুলিশের নিকট হস্তান্তর করার পর রাতেই পরিবারের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইনপিলারের ২ নম্বর সাবপিলার এলাকায় ভারতীয় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যামের একটি টহল দল শনিবার ভোর পৌনে ৫টার দিকে শফিকুল ইসলামসহ কয়েকজনকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই  নিহত হয় শফিকুল।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম