রোভার স্কাউটদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান মায়ার

গাজীপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ০০:৫৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ০১:০১

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি)

রোভার স্কাউটদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে রোভার স্কাউটদের অংশ নেওয়া উচিত।’

রবিবার (৩১ ডিসেম্বর) গাজীপুর রোভার পল্লীতে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুটের সমাপনী অনুষ্ঠান ও মহা তাঁবু জলসার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘স্কাউটদের মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করতে হবে।’ রোভার স্কাউটের প্রতি দুর্যোগে আন্তরিকতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগকালে প্রতিবন্ধী, নারী ও শিশুরা অধিক ঝুঁকিতে থাকে। তাদের অতিরিক্ত সেবা ও যত্নের প্রয়োজন হয়। সেদিকে রোভার স্কাউটদের নজর দিতে হবে। সৎ, সাহসী ও পরোপকারী মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।’

পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে স্কাউটদের পদক্ষেপের প্রশংসা করে মায়া বলেন, ‘এটি দেশের মানুষের আচরণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অতিরিক্ত রোভার মুট চিফ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ, জাতীয় কমিশনার ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী। ৬ দিনব্যাপী এ সমাবেশে ৭৩২ দলের সমন্বয়ে মোট আট হাজার রোভার মুট অংশগ্রহণ করেছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম