মুলাদীতে ৪ গ্রামে বোমা ফাটিয়ে হামলা, আহত ১০

বরিশাল প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ০৩:৪৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ০৩:৫৫

বরিশাল

জুয়া খেলাকে কেন্দ্র করে বরিশালের মুলাদী উপজেলায় চার গ্রামে বোমা ফাটিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলায় বাটামারা ইউনিয়নের টুমচর, বাইলারচর, চিঠিরচর ও সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মুলাদী থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বোমা, রামদা, লাঠিসোটা, টেঁটা নিয়ে হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তয়কা-টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, টুমচর বাজার এলাকায় জুয়ার আসর বন্ধ করাকে কেন্দ্র করে শনিবার দুই দল জুয়ারির মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে আজ (রবিবার) সকালে একদল দুর্বৃত্ত বোমা ফাটিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

একই কথা জানান সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে প্রথমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পরে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।’

আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন জানিয়ে ওসি মতিউর রহমান জানান, চার গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম