বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ঝন্টু রায় (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) সন্ধায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত ঝন্টু খুলনা শহরের আহসান আহমেদ রোড এলাকার মৃত মনীন্দ্রনাথ রায়ের ছেলে।তিনি পেশায় নরসুন্দর।
ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ‘নিহত ঝন্টু মোটরসাইকেল নিয়ে বাগেরহাট থেকে খুলনায় যাওয়ার পথে খাজুরা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝন্টু নিহত হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’ ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।








