সিদ্ধিরগঞ্জে ডাইয়িং কারখানায় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ০০:৪২আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০১:১১

আগুনে পুড়ে যাওয়া কারখানার ভেতরের একটি অংশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম টেক্সটাইল মিলের ডাইয়িং কারখানায় আগুন লেগে ওই প্রতিষ্ঠানের ভেতরে ভাড়া দেওয়া ছয়টি ডাইয়িং কারখানার চার লাখ গজ গ্রে কাপড় ও কেমিক্যালসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত ইব্রাহিম টেক্সটাইল মিলের তিন তলা ভবনের বিভিন্ন ফ্লোরে তিন-চারটি রুম নিয়ে ছোট ছোট ১০টি ডাইয়িং কারখানা ভাড়া দেওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডাইংয়ের বয়লার সেকশনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে ভাড়া দেওয়া ছোট ছোট ছয়টি ডাইয়িং কারখানায় ছড়িয়ে পড়ে।
আগুনে পুড়ে যাওয়া একটি ডাইয়িং কারখানা খবর পেয়ে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সততা, জসিম, ভরসা, মনির, রিয়াদ ও মজিদ নামের ছয়টি ডাইয়িং কারখানার ভেতরে রাখা বিপুল পরিমাণ কেমিক্যাল, চার লাখ গজ গ্রে কাপড় ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়। এর মধ্যে আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সততা, জসিম, ভরসা ও মনির ডাইয়িং কারখানা।
জসিম ডাইয়িং কারখানার শ্রমিক মো. হেলাল জানান, রাত সাড়ে ৮টায় বয়লার সেকশনে প্রথম আগুন লাগে।
আগুনে পুড়ে যাওয়া গে গজ কাপড় মনির ডাইংয়ের মনির হোসেন জানান, আগুনের তার কারখানার গ্রে কাপড় ও কেমিক্যালসহ চারটি কারখানার দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘ডাইয়িং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমার পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারি আমরা।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম