ঝিনাইদহ শহরের বিভিন্ন ছাত্রাবাসের ১৭০ জন রাঁধুনির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র হিসেবে তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব একরামুল হক লিকু, জেলা পরিবেশক সমিতির সভাপতি ওয়ালিদ হাসান সিপার, কবি সুমন সিকদার, প্রতিভাস-এর উপদেষ্টা শামীম আহম্মেদ।








