ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ০১:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০১:১৫

বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদিতে আগুনে পুড়ে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাতে মৃত স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলায় আসাদ খান, তার ছোট ভাই আরিফ খান, ও তাদের মামাতো ভাই তারেককে আসামি করা হয়েছে।’ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত (২৭ ডিসেম্বর) সকালে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে একই বাড়ির বাসিন্দা ও দূর-সম্পর্কের চাচা আসাদ খান। এরপর ছাত্রীটি নিজ ঘরে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। টানা ৫ দিন চিকিৎসার পর ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম