ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারের একটি দোকান থেকে ১৩৫ বস্তা ওএমএস’র চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মধুপুর বাজারের পল্লি চিকিৎসক বাবু মিয়ার দোকান থেকে এ চাল জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, মধুপুর বাজারের পল্লি চিকিৎসক বাবু মিয়ার দোকানে অবৈধভাবে বিক্রির জন্য ওএমএস’র চাল রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক বাবু পালিয়ে যায়। তবে চালগুলো জব্দ করো হয়েছে।








