ছাত্রদল নেতা সিমু হত্যার ঘটনায় মামলা

সিলেট প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ০২:২১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০২:২৭

নিহত ছাত্রদল নেতা সিমু

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সিমু হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের পিতা আবুল হাসনাত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ‘নিহত ছাত্রদল নেতা সিমু হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার (১ জানুয়ারি) বিকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন সিমু। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ সিমুর ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। বিকালে শাহি ঈদগাহ ময়দানে প্রথম তার জানাজা সম্পন্ন হয়। সিমুর কয়েকজন আত্মীয় লন্ডন থেকে দেশে আসার পর এশার নামাজের পর দরগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়।

নিহত সিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা। জান্নাত নামে তার ৫ বছরের এক মেয়ে রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক