বরিশালে স্বর্ণের দোকানে চুরি

বরিশাল প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ০৬:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০৬:৪০

এই জুয়েলার্সেই চুরির ঘটনা ঘটে

বরিশাল নগরের নতুনবাজার এলাকায় শরীফ জুয়েলার্স নামের স্বর্ণের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিল। যে কারণে সেখানে পুলিশ ফাঁড়ি থাকলেও কেউ কিছু বুঝতে পারেনি।

বুধবার (৩ জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন বলে দাবি করেছেন দোকান মালিক মাহাবুব শরীফ। ওই দোকানে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ নগদ অর্থ খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

দোকান মালিক বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারা দোকান তালাবদ্ধ করে চলে যান। এরপর সকালে দোকান খুলে দেখি দোকানের কোনও স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়াল ভাঙা।’   

দেয়াল ভেঙে চুরি করা হয় বলে ধারণা করা হয়

তিনি জানান, ‘চুরির ধরন দেখে ধারণা করা হচ্ছে দোকানের সঙ্গে থাকা সিয়াম ট্রেডার্স নামক হলুদ-মরিচের একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর দুই দোকানের মাঝে থাকা দেয়াল ভেঙে স্বর্ণের দোকান লুট করে।’

সিয়াম এন্টারপ্রাইজের মালিক জগলু জানান, তিনি রাত ১০ টার দিকে দোকান  বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মালিকের দেওয়া তথ্যানুযায়ী প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম