গাজীপুরে নির্মাণাধীন রিসোর্টের ছাদ ধসে নিহত ১, হাসপাতালে ৪

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৭:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:১৮

এই সেই নির্মাণাধীন রিসোর্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন রিসোর্টের দোতলার ছাদ ধসে ফকির আলী (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে আরও লাশ আছে কিনা তা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আহতদের মধ্যে চার জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সেই নির্মাণাধীন রিসোর্ট

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান,  নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হলেন- দিনাজপুরের রহিম বাদশা (২৫), মাহিদুল (২৫) ও মিন্টু (২২) এবং জামালপুরের ইকবাল হোসেন (১৭)। অবস্থা গুরুতর হওয়ায় রহিম ও মাহিদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী খান জানান, ফাউগান এলাকায় নির্মাণ কাজ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের দোতলার একাংশ ধসে পড়ে। পরে ওই ছাদের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আহত হন। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

/এএইচ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম