সিদ্ধিরগঞ্জে নানি-নাতি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ২২:৩৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২২:৪১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানি ও নাতি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, নিহত পারভিন আক্তারের (নানি) জামাতা ও মেহেদী হাসানের (নাতি) বাবা আটক নবী আউয়ালকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিহত নানি ও নাতির লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে বিকালে তাদের লাশ আদমজীর কদমতলী করবস্থানে দাফন করা হয়।

পরিদর্শক নজরুল ইসলাম জানান, নানি-নাতি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ৩০ ডিসেম্বর থেকে পারভিন আক্তার ও মেহেদী হাসান নিখোঁজ হয়। পরে নবী আউয়াল নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করান। ৩ জানুয়ারি থানায় জিডি করলে পুলিশ ওই বাড়িতে তদন্তে যায়। কিন্তু কোনও আলামত পায়নি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নবী আউয়াল থানায় ফোন করে জানান, তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে পুলিশ এসে তালাবদ্ধ ঘরের ভেতরে নানি ও নাতির অর্ধ-গলিত লাশ পায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম