মানিকগঞ্জের ঘিওরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৮

কালিগঙ্গা নদীর পাড় মানিকগঞ্জের ঘিওরে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী এলাকায় কালিগঙ্গা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্থানীয় প্রভাবশালীরা কালিগঙ্গা নদীতে ড্রেজার বসিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ কারণে নদীর পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বসতবাড়ি, কবরস্থান, মসজিদ ও স্কুল। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও এসব অবৈধ ড্রেজারের কাজ বন্ধ করা যায়নি।’

বক্তারা আরও বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল হোসেন কালিগঙ্গা নদী থেকে দুটি ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছেন। এরপর পাইপের মাধ্যমে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা উজ্জ্বল হোসেন বলেন, ‘এলাকার একটি রাস্তা নির্মাণের জন্য সেখান থেকে মাটি তোলা হচ্ছে। এতে আশপাশে ভাঙনের আশঙ্কা নেই।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা বলেন, ‘ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’ সরেজমিন খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান