নোটিশ ছাড়াই জেলা প্রশাসনের তালা, রাতারাতি আ.লীগ কার্যালয়ের সাইনবোর্ড

রংপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ২৩:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০০:১৩

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কামরুজ্জামান রংপুরের বেতপট্টি এলাকায় দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস ও ব্যবসা করে আসা এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনানোটিশে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ওই ব্যক্তি। পরে রাতারাতি সেখানে রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে কামরুজ্জামান বলেন, রংপুর নগরীর রাধাবল্লভ মৌজার সাড়ে ৪ শতক জমি ১৯৬৮ সালে জমির মালিক নিমাই চন্দ্রের কাছ থেকে কিনে নেন তার বাবা আব্দুল মান্নান। পরে এই জমি অর্পিত সম্পত্তি (ভিপি) জমি হিসেবে ঘোষণা করা হলে তা আব্দুল মান্নানের নামে লিজ নেওয়া হয়। এরপর থেকে নিয়ম মেনে লিজের টাকা পরিশোধ করা হয়েছে।
কামরুজ্জামান অভিযোগ করে বলেন, লিজের টাকা পরিশোধ করা হলেও জেলা প্রশাসন থেকে ২০১৭ সালের ১৮ ডিসেম্বর তারিখ দেখিয়ে লিজ বাতিলের নোটিশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। তা সত্ত্বেও জেলা প্রশাসন দোকানের গেটে তালা লাগিয়ে দেয়। এর পরপরই সেখানে মহানগর আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। লিজ নেওয়া জমি এভাবে জোর করে দখলে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বেতপট্টি এলাকায় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা নগরীর ব্যবসাকেন্দ্র হিসেবে স্বীকৃত বেতপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা নিয়ে ক্ষোভ জানান। ব্যবসায়ীরা বলছেন, ৫০ বছর ধরে ব্যবসা চালিয়ে আসা জায়গাটি জোর করে দখলে নেওয়া ঠিক হচ্ছে না।
এ বিষয়ে জানতে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকদিন আগেই দলের পক্ষ থেকে একটি কার্যালয় বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৪ জানুয়ারি বেতপট্টির ওই জায়গাটি আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কোনোভাবেই জোর করে কোনও জায়গা দখল করিনি।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম