হবিগঞ্জে আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো তিন দিনের ইজতেমা

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ০০:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০১:৩৪
image

হবিগঞ্জে আখেরি মোনাজাত দিয়ে শেষ হলো তিন দিনের ইজতেমা হবিগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী ইজতেমা। শনিবার দুপুর সোয়া ১২টায় শহরের মোহনপুর এলাকার মাঠে আখেরী মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জের বিশিষ্ট মাওলানা হাফেজ তাফাজ্জুল হক।মোনাজাতে হবিগঞ্জ ৩ আসনের এমপি আবু জাহির, পৌর সভার মেয়র জিকে গউছসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, ইজতেমাকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তার দায়িত্ব ছিল। সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে চারটি দল। এছাড়াও অসংখ্য মোবাইল টিম এবং সিভিল পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে ইজতেমার মাঠে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী জানান, ইজতেমার মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছয়টি মেডিকেল টিম কাজ করেছে। প্রতিটি মেডিকেল টিমে একজন আবাসিক মেডিকেল অফিসারসহ ছয়জন করে স্বাস্থ্য সহকারী ছিল। মেডিকেল টিমগুলো ২৪ ঘণ্টা ভাগ করে দায়িত্ব পালন করেছে।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ইজতেমা শুরু হয়।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম