তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ২২:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২২:৩৭

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তীব্র গরমের মধ্যে নির্বাচনি প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে। মৃত রিয়াজুল ইসলাম উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার বলেন, ‘শনিবার (২৭ এপ্রিল) দুপুরে আমার মা সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন তালুকদার কলসকাঠি বাজারে আসেন। এ সময় নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে ছিলেন রিয়াজ। বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কলসকাঠি ইউনিয়ন যুবলীগের সভাপতি নেছার খান জানান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদারের সঙ্গে কলসকাঠীতে গণসংযোগ করেন। গণসংযোগকালে তাপপ্রবাহের কারণে রিয়াজ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান বলেন, ‘ওই রোগীকে হাসপাতালে আনার আগে মারা যান। রোগীর শারীরিক সমস্যার বিষয় শুনে প্রাথমিকভাবে ধারণা করছি, হিট স্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
গরম আবহাওয়ায় কীভাবে নিরাপদে ব্যায়াম করবেন
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কেমন পোশাক পরবেন?
দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন