শেরপুরে শিশুর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ০৬:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ০৬:১০
image

শেরপুর

শেরপুরে তাহমিদ নামে ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে জেলা শহরের সজবরখিলা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তাহমিদ ওই মহল্লার শিক্ষক দম্পতি আব্দুল মালেক ও জহুরা পারভীনের ছেলে।

নিহত তাহমিদের বড় ভাই রাফি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার সময় তাহমিদ ও তাওহিদ যমজ দুই ভাইকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় খেলছিলাম। এ সময় আমার এক বন্ধুর ডাকে তাদেরকে বাসায় রেখে সামনের দোকানে যাই। ফিরে এসে শুনি এলাকাবাসী তাহমিদকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতাল থেকে মৃত অবস্থায় তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু আলামত সংগ্রহ এবং মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড, তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম