রূপগঞ্জে রক্ষাকালী মন্দিরে মূর্তি ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২২:৪৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২২:৪৭

রূপগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউসুফগঞ্জ এলাকায় রাজউকের জমিতে অবস্থিত একটি রক্ষাকালী মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুরের  অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতের কোনও এক সময় কে বা কারা মূর্তি তিনটি ভাঙচুর করে।

মন্দিরের সভাপতি সংগ্রাম চন্দ্র দাস রানা জানান, শনিবার রাতে তিনি মন্দিরে পূজা করে বাড়িতে চলে যান। রবিবার সকালে মন্দিরে গিয়ে দেখেন কালী, মহাদেব ও সিংহের প্রতিমা ভাঙা। মাটিতে পড়ে আছে। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। সংগ্রাম চন্দ্রের ধারণা, রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা মূর্তিগুলো ভেঙেছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,  উপজেলার ইউসুফগঞ্জ রক্ষকালী মন্দিরটি রাজউকের অধিগ্রহণ করা ভূমির ওপর প্রতিষ্ঠিত। এটি একটি নির্জন জায়গায় অবস্থিত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম