শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির

গাজীপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ১৯:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৯:১৩

বক্তব্য রাখছেন প্রফেসর ড

শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন অর রশীদ। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর নামানুসারে একাডেমিক ভবনের নামকরণ করা হয়।

ড. হারুন অর রশীদ বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা জরুরি। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে হবে।’ তিনি বলেন, ‘পঠনপাঠনই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য নয়; এর পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করাও শিক্ষকদের দায়িত্ব। একটি সুন্দর জীবন, সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব গড়তে চারপাশের পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত রাখতে হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, ‘মুক্তিযোদ্ধা কলেজের নাম শুনলেই মুক্তিযুদ্ধের কথা স্মরণ হয়। এ কলেজের নাম মুক্তিযোদ্ধাদের স্মৃতি আঁকড়ে রেখেছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং শিক্ষা একই সূত্রে গাঁথা।’

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন– মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন– জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব আব্দুল মালেক সরকার, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলহাজ ফিরোজ মিয়া প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম