শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শেরপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ২০:২৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৩০

আদালত

শেরপুরে গৃহবধূ আফরোজা বেগমকে হত্যার দায়ে তার স্বামী সোহেল রানাকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু এ খবর নিশ্চিত করেন।

দণ্ডিত সোহেল রানা শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।

পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ২৯ আগস্ট রাতে ঘুমন্ত আফরোজা বেগমকে গলা কেটে হত্যা করেন সোহেল রানা। গুরুতর অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফরোজার মৃত্যু হয়। আফরোজার আত্মীয়-স্বজন সোহেল রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় সোহেল রানা ও তার বাবা-মাসহ চার জনকে আসামি করে নিহতের বাবা আফরোজ আলী শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোহেল রানা স্ত্রী হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি শ্রীবরদী থানার তৎকালীন উপ-পরিদর্শক নজরুল ইসলাম সোহেল রানাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তা, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) আদালত এ রায় দেন। আসামিপক্ষে এমকে মুরাদুজ্জামান মামলা পরিচালনা করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম