সাঁওতাল পল্লীতে হামলা মামলার আসামি রুহুল আমিন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:১৫

সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের অ্যাকশন (ফাইল ছবি)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার মামলার আসামি রুহুল আমিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া এ খবর নিশ্চিত করেন।

রুহুল আমিন রংপুর চিনিকলের আওতাধীন মহিমাগঞ্জ চিনিকলের শ্রমিক সর্দার। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় থমাস হেমরনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় রুহুল আমিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। হামলার পরও রুহুল আমিন নিজে ও শ্রমিকদের দিয়ে বিভিন্ন সময় সাঁওতালদের অত্যাচার-নির্যাতন করতেন। এসব ঘটনায় সাঁওতালরা রুহুল আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করেন।’

আকতার হোসেন মিয়া আরও বলেন, ‘গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল রুহুল আমিন। গোপন খবরে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র  করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। নিহত হন তিন সাঁওতাল। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম