‘২ বছরের মধ্যে দুধ উৎপাদনেও স্বাবলম্বী হতে পারবো’

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ২৩:০৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:১৫

বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করছেন নারায়ণ চন্দ্র চন্দ (ছবি- প্রতিনিধি)

আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ দুধ উৎপাদনে স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘দেশে বর্তমানে দুধের উৎপাদন তিন গুণ বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে দুধ উৎপাদনেও আমরা স্বাবলম্বী হতে পারবো। সেটা হলে আমাদের আর দুধ আমদানি করতে হবে না।’

মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করবেন জানিয়ে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘মৎস্য সম্পদে ইতোমধ্যে আমরা উদ্ধৃত্তে চলে এসেছি। বর্তমানে কোরবানির জন্য ভারত থেকে গরু আমদানি করতে হয় না। দেশে উৎপাদিত গরু দিয়েই কয়েক বছর ধরে কোরবানি হচ্ছে। তারপরও অনেক উদ্ধৃত্ত থাকছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমুদ্র থেকে মৎস্য আহরণের জন্য এক বছর আগে আমরা জরিপ কাজ শুরু করেছি। জরিপ শেষ হলে এখান থেকে বিপুল পরিমাণ মৎস্য আহরণ করা সম্ভব হবে।’

এর আগে নারায়ণ চন্দ্র চন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তা, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতাকর্মী এবং মন্ত্রীর নির্বাচনি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম