সাতক্ষীরার মুক্তিযোদ্ধা খলিলুর রহমান আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ০১:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ০১:৩৭

মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মহান মুক্তিযুদ্ধের সংগঠক, নৌ কমান্ডো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক মো. খলিলুর রহমান আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে তিনি ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ছোট জামাতা শেখ মামুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। নৌ কমান্ডো মো. খলিলুর রহমানের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামে। ১৯৫০ সালের ২৩ ফেব্রুয়ারি ভাতশালা গ্রামের এক মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন মরহুম আয়জুদ্দিন বিশ্বাস।

মরহুমের ছোট জামাতা শেখ মামুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, মো. খলিলুর রহমান দেবহাটার টাউন শ্রীপুর হাই স্কুল থেকে এসএসসি, খুলনা বিএল কলেজ থেকে এইচএসসি, বাগেরহাট পিসি কলেজ থেকে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি নৌ কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ মামুন উর রশীদ বলেন, ১৯৭৩ সালে জাতির এই শ্রেষ্ঠ সন্তান ব্যাংকার হিসেবে চাকরিতে যোগ দেন। ১৯৭৮ সালে তিনি ওই চাকরি ছেড়ে দেন। এরপর যোগ দেন বহুজাতিক টোব্যাকো প্রতিষ্ঠানে। ১৯৯০ সালে তিনি প্রতিষ্ঠানটি থেকে ইস্তফা দেন। ঝুঁকে পড়েন লেখালেখিতে। একাধারে লিখে যান মুক্তিযুদ্ধের গবেষণামূলক নয়টি গ্রন্থ। এগুলোর মধ্যে ‘মুক্তিযুদ্ধের নৌ-অভিযান’ এবং ‘যুদ্ধে যুদ্ধ স্বাধীনতা’ উল্লেখযোগ্য। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

মো. খলিলুর রহমান দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। ২০১৭ সালের ২০ ডিসেম্বর  তিনি স্ট্রোকে আক্রান্ত হন। ভর্তি হন ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার ঢাকার নবাবগঞ্জ বড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে  দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুর খবর সাতক্ষীরায় ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশারাফ হোসেন মশু, সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক