কেরোসিন মিশিয়ে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ২৩:৩০আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি- প্রতিনিধি)

ফেনীতে কেরোসিন মিশিয়ে অকটেন বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে থাকা ছয়শ’ লিটার ভেজাল অকটেন জব্দ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকালে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ‘ফেনীর লালপোলে মেসার্স হোসেন ব্রাদার্স–এ অভিযান পরিচালনা করা হয়। প্রতি ১০০ লিটার অকটেনে ১০-১৫ লিটার কেরোসিন মেশানোয় প্রতিষ্ঠানটির মালিক বেলাল হোসেনকে একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬০০ লিটার ভেজাল অকটেন জব্ধ করা হয়।

অভিযানের সময় স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান