ফেনীতে ফুটপাথ দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান

ফেনী প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ০০:৫৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ০১:২৭

ফেনীতে ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান ফেনীতে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন ব্যবসায়ীদের এক লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকালে শহরের মূল সড়কগুলোতে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরের জামান চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ফুটপাত দখলের কারণে ফলের দোকানদার নুরুল আলমকে ৫ হাজার টাকা ও ট্রাংক রোডে জিয়াউদ্দিন শাহজাহানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আবার জিরো পয়েন্টে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির কারণে মো. শামসুদ্দিনকে ৫শ টাকা ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে জাগীর হোসেনকে ৫শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জাগীর হোসেনের সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ট্রাংক রোডে প্রতিবন্ধকতা তৈরির জন্য আরেক ফলের দোকানদার মো. রাজনকে ৫ হাজার টাকা; এসএসকে রোডের রাঁধুনী রেস্তোরাঁর মালিককে রাস্তায় ইট-বালু-সিমেন্ট রেখে রাস্তা দখল করায় ৩০ হাজার টাকা ও মদিনা ট্রেডার্সের মালিক আবুল হাশেমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া, ট্রাংক রোডে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা তৈরির জন্য গোলাম হোসেন, মাকসুদুর রহমান, একরামুল হক ও শাহাদাত হোসেন রনিকে ৫শ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এসময় রাস্তা দখল করে রাখা অস্থায়ী দোকানও অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান জরিমানার শিকার জাগীর হোসেন বলেন, ‘আমার গাড়িতে স্টিকার লাগিয়েছি। এটি থাকলে সার্জেন্টরা আমাকে আর কিছু বলে না। এজন্য আমাকে প্রতিমাসে লাইনম্যানকে ৫শ টাকা দিতে হয়।’
এছাড়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরের জামান চৌধুরী ট্রাংক রোডের জয়নাল আবেদীনকে ২ হাজার টাকা, সাইফ উদ্দিনকে এক হাজার টাকা, মো. শাহীনকে এক হাজার টাকা, বেলায়েত হোসেনকে ৫ হাজার টাকা, জ্বিলানী ট্রান্সপোর্টকে ৫ হাজার টাকা, মহিউদ্দিনকে ৫শ টাকা, মো. আরিফকে এক হাজার, প্রদীপকে এক হাজার, ফজলুল করিমকে ২ হাজার টাকা, আব্দুল মান্নানকে এক হাজার টাকা, এক প্লাস্টিক ডোর বিক্রেতাকে এক হাজার টাকা, পাখি ও কবুতর বিক্রেতা নিজাম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং নাজির রোডের অভিরাম বসাককে ৫ হাজার টাকা, ফারুক এজেন্সিকে ১০ হাজার টাকা, নূর ফার্নিশার্সকে ৫ হাজার টাকা ও সেলিম ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফুটপাথ দখল অভিযান তদারকি করতে অভিযানে যোগ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম। এসময় তিনি ফুটপাথ দখল না করে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

/এনআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম