কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

কুমিল্লা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৮, ০৭:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ০৭:৩৩

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে মূলধারার বঙ্গবন্ধু পরিষদ সমর্থিত নীল দল সবগুলো পদে জয় লাভ করেছে। এতে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন.এম. রবিউল আউয়াল চৌধুরী। এ প্যানেলের বিপরীতে ছিল বঙ্গবন্ধু পরিষদের কামাল-নন্দী গ্রুপ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সমিতির সদস্যরা। ভোট গ্রহণ চলে দুপুর দেড়টা পর্যন্ত। শিক্ষকদের ১৭৮ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দিয়েছেন।

ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আইনুল হক।

বঙ্গবন্ধু পরিষদ ঘোষিত প্যানেল ১৫টি পদেই জয়লাভ করেছে। পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম ও মেহেদী হাসান (সহ-সভাপতি), মো. জিল্লুর রহমান সিদ্দিকী (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. এমদাদুল হক (কোষাধ্যক্ষ), মো. আবুল হায়াত (সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ আতিকুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক)। সাতটি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. সাদেকুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. মেহেদী হাসান, জিল্লুর রহমান, মাহবুবুল হক ভুঁইয়া, ড. মোহাম্মদ জুলহাস মিয়া ও ড. মো. শামীমুল ইসলাম।

এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ, যার মেয়াদকাল এক বছর।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান