রূপগঞ্জে ট্রাকচাপায় সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ০১:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ০১:২০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় আলী আকবর (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার জায়েদেপুর-মদনপুর (হাইওয়ে বাইপাস) সড়কের কালনী এলাকায় এ ঘটনা ঘটে। ভোলাব তদন্তকেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

নিহত আলী আকবর কালনী এলাকার বইলদা গ্রামের মৃত মোসলেউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে সেলিম মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে আলী আকবর হাইওয়ে বাইপাস সড়কের কালনী স্ট্যান্ডে সবজি বিক্রি করতে আসেন। এরপর রাস্তা পার হতে গেলে গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম