দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৯:২৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

হবিগঞ্জ হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে শনিবার (১৩ জানুয়ারি) বিকালে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। লাখাই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বজলার রহমান জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মিলন খানের সঙ্গে একই গ্রামের ডা. ফয়েজ মিয়ার বিরোধ চলছে অনেক দিন থেকে। গ্রামের ভেতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধ। শনিবার জমির মালিকানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এসময় দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে। সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. সোহাগ চৌধুরী বলেন, ‘বিকালের পর থেকে ২৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থা বেশি খারাপ হওয়ায় ৩ জনকে সিলেট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম