রাজশাহী মহানগর জাপার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৫১

জাতীয় পার্টি

রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলনের সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) ১৫১ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

গত বছরের ২২ মে রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে মহানগর জাপার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রাজশাহী জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চুকে সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

মহানগর জাপার সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু বলেন, ‘সম্মেলনের পর যাচাই-বাছাই করে গত ১০ জানুয়ারি ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিই। তারা শনিবার এই কমিটির অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, ‘সম্মেলনের পর আমি দেশের বাইরে থাকায় এবং যাচাই-বাছাই করার কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে একটু সময় লেগেছে।’

পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়াদের মধ্যে আছেন সহ-সভাপতি লুৎফর রহমান, মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম, সপুরা সরকার, ফেরদৌসী জোহা, এবি সিদ্দিক পল্টু, ওয়াসিউর রহমান, এনামুল হক, নজরুল ইসলাম, ইসমাইল আজাদ, মাসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, শাহিনুল ইসলাম, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, শামীম সরকার, সানজিদা রওশন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, একেএম রুহুল আমিন, সরদার জুয়েল, রাজু আহাম্মেদ, কাফি শাহ, অর্থ-সম্পাদক ফাহিম হোসেন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক খাইরুল আলম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম