ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ০৬:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০৬:৪৬

ঘন কুয়াশায় বন্ধ রয়েছে ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত সাড়ে চারটা থেকে সাময়িক বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়েছে ছয়টি ফেরি। পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন  (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী  ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল  বাংলা ট্রিবিউনকে  ফেরি সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরি সেক্টরের দায়িত্বশীল এই কর্মকর্তা  ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, মধ্যরাত থেকেই ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় পদ্মা নদী। বিভিন্ন ফেরিতে কোটি টাকার ফগ লাইট থাকলেও তা কুয়াশার ঘনত্ব ভেদ করতে পারছে না। কুয়াশার মাত্রা বেশি হওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর রাত সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ছয়টি ফেরি। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাতটি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে পদ্মাপাড়ে নোঙর করে আছে।

মহিউদ্দিন রাসেল বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসার পর ফেরি চলাচল শুরু হবে।’

আরও পড়ুন: 

বিশ্ব ইজতেমা: প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের