‘পুলিশই যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে, মানুষ কার কাছে অভিযোগ জানাবে’

খুলনা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ০১:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০১:৫৬

বক্তব্য রাখছেন মোখলেসুর রহমান

অপরাধ করে কোনও পুলিশও পার পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) মো. মোখলেসুর রহমান। তিনি বলেছেন, ‘পুলিশ অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর সেই পুলিশই যদি ছাত্রীদের উত্ত্যক্ত করে, তবে মানুষ কার কাছে অভিযোগ জানাবে।’

রবিবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় খুলনা মহানগরীর বয়রার পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পুলিশের নানা অপরাধের চিত্র তুলে ধরে মোখলেসুর রহমান বলেন, ‘কোনোভাবেই পুলিশ সদস্যদের অপরাধে জড়ানো যাবে না। কেউ যদি অপরাধে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নারী পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘হয়রানি চেষ্টার শিকার হলে আপনাদের রুখে দাঁড়াতে হবে; চুপ করে থাকা যাবে না। অন্যায়ের শিকার হলে প্রতিবাদ করতে হবে; হৈ চৈ করে সবাইকে জানাতে হবে।’

পুলিশ সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিটি থানায় শিশু ও নারীবান্ধব ডেস্কের ব্যবস্থা করতে হবে। নারী ও শিশুদের জন্য সেবা আরও বৃদ্ধি করতে হবে। কাউকে হয়রানি করা যাবে না। ক্ষমতার অপব্যবহার করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

শিশুবান্ধব ডেস্ক/কক্ষ নির্মাণ, সিডিএমএস-এর হালনাগাদকরণ, জঙ্গি ও মাদক নির্মূল বিষয়ক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ। এসময় খুলনা রেঞ্জ ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম