যশোরে রানওয়ে থেকে ছিটকে গেলো কার্গো বিমান

যশোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:০০

যশোর বিমানবন্দর (ছবি-ইন্টারনেট থেকে)

যশোরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনা কবলিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বিমানটির তেমন কোনও ক্ষতি হয়নি, কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। 

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মাছ বহনকারী কার্গো বিমান যশোর বিমানবন্দরে ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের চাকা রানওয়ে থেকে ছিটকে সামান্য বালিতে নেমে যায়। তবে এতে কোনও সমস্যা হয়নি। বিমানটির কোনও ক্ষতি হয়নি। কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী জানান, কার্গো বিমানটি ল্যান্ডিং শেষে পার্কিংয়ের সময় এর বাম পাশের একটি চাকা রানওয়ে থেকে ছিটকে বালুর মধ্যে পড়ে। বিমানটি এখনও সেখানে রয়েছে। সেটি মেরামতের কাজ চলছে।  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম