নরসিংদীতে চাঁদার জন্য চিকিৎসকসহ ১০ জনকে হত্যার হুমকি

নরসিংদী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৫৮

নরসিংদী

চরমপন্থী সংগঠন সর্বহারা’র নেতা পরিচয় দিয়ে নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালের ৮ জন চিকিৎসক এবং ২ জন কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না পেলে ওই ১০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) এ হুমকি দেওয়া হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

ভুক্তভোগী চিকিৎসকরা জানান, সোমবার একটি নম্বর (০১৬৪০৮৯৩৮৫৫) থেকে তাদের মোবাইল ফোনে কল আসে। কল রিসিভড করলে অন্য প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার হাতকাটা বিপ্লব পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

যাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে তারা হলেন– জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান, চিকিৎসক আবদুস সাত্তার, চিকিৎসক আবদুর রাজ্জাক, চিকিৎসক তানভীর, চিকিৎসক আকরাম, তথ্য কর্মকর্তা আকতারুজ্জামান, অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, সদর হাসপাতালের চিকিৎসক সেলিম, চিকিৎসক মোস্তফা কামাল খান এবং সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী মো. রফিক।

ওসি সাইদুর রহমান বলেন, ‘ঢাকার মিরপুরের পল্লবী থেকে ওই নম্বর কল দেওয়া হয়েছে। এটি মূলত একটি প্রতারক চক্র। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম