ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ছিনতাইকালে সন্ত্রাসী আটক

ঝালকাঠি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ০৪:২৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০৪:৩৫

ঝালকাঠি ঝালকাঠিতে প্রকাশ্য দিবালোকে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়েছে আকবর নামের এক সন্ত্রাসী। মাহতাব নামের ওই কর্মকর্তাকে কোপানোর পর তার কাছে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সময় সন্ত্রাসী আকবরকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পশ্চিম ঝালকাঠির যুব উন্নয়ন অধিদফতরের পেছনে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন আহত মাহতাব জানান, গ্রামীণ ব্যাংকের নির্ধারিত কিস্তির টাকা তুলে আনার সময় ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অপেক্ষায় থাকা সন্ত্রাসী মাদকাসক্ত আকবর হাতে চাকু নিয়ে তার পথ রোধ করে। সঙ্গে থাকা ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে সে মাহতাবকে কুপিয়ে রক্তাক্ত করে টাকা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আহতের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আকবরকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আহত মাহতাবকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

সন্ত্রাসী আকবর পশ্চিম ঝালকাঠির আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নজরুল নিশ্চিত করেছেন। ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, তদন্ত করে অভিযোগ নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম