খাগড়াছড়িতে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ইউএনও’র অপসারণ দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ০০:২৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ০০:৩২

খাগড়াছড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দিন মুরাদের অপসারণ দাবি করে।
একই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে। এসময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং ৪৮ ঘণ্টার  মধ্যে ইউএনএ’র অপসারণ দাবি করেন।
পরে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা ও জেলা পরিষদ সদস্য এম এ জব্বার ছাত্রী-ছাত্রীদের আশ্বস্ত করলে তারা রাস্তা থেকে সরে যায়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দিন মুরাদ কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।।

এই বিষয়ে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষার দিন ইউএনও স্কুলে এসে কর্তব্যরত শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শিক্ষকরা কিছুই জানে না,মুর্খ বলেও মন্তব্য করেন ইউএনও।

ঘটনার এতদিন পরে কেন এই প্রতিবাদ, জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, এই বিষয়ে ছাত্রছাত্রীরাই ভালো বলতে পারবে।’

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উদ্দিন মুরাদ বলেন, ‘শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করার কোনও কারণ নেই। ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য আমি কড়াকড়ি করেছিলাম। তাছাড়া, যদি আমি অসদাচরণ করে থাকি, তাহলে ২২ দিন পরে কেন প্রতিবাদ হবে?’

বিষয়টি নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান বলেন, ‘আপনারা সাংবাদিক হিসেবে তদন্ত করলে আসল  বিষয়টি উঠে আসবে।’

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা বলেন, ‘গত বছরের ১৯ নভেম্বর মানিকছড়ি ফরেনার্স চেকপোস্ট উদ্বোধন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে থানার ওসি ও উপজেলা নির্বাহী অফিসারের মাঝে স্পষ্ট দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে।। এ ঘটনার পেছনেও যে রাজনীতি আছে—তা নিঃসন্দেহে বলা যায়।’

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম