প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০১৮, ০৫:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ০৫:৫০

চট্টগ্রাম প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কর্ণফুলী নদীর স্রোতের টানে শান্ত দাশ (১৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (চট্টগ্রাম) জসিম  উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ শান্ত বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা বিকাশ দাশের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নগরীর পাথরঘাটা এলাকার আশরাফ আলী সড়কের হক মঞ্জিলের তৃতীয় তলায় থাকতেন। শান্ত পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জসিম উদ্দিন বলেন, ‘বিকেলে সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে শান্তসহ তার চার বন্ধু অভয়মিত্র ঘাটে যান। প্রতিমা বিসর্জনের সময় চারজন ঘাটের পাশে নদীতে নামেন। এ সময় স্রোতের টানে চারজন নদীতে পড়ে যান। পরে মাঝিরা তিনজনকে উদ্ধার করতে পারলেও শান্তকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। রাত ৯টা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে তারা অভিযান বন্ধ করে ফিরে আসেন। আগামীকাল (২৪ জানুয়ারি) পুনরায় অভিযান পরিচালনা করা হবে।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের