সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২৫ জানুয়ারি ২০১৮, ০৩:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ০৩:৪০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় আফসানা (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে থানায় একটি িসাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাসা থেকে স্কুলের জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেনি আফসানা। এ বিষয়ে এলাকায় মাইকিং করাসহ নানাভাবে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার দুপুরে আফসানার পিতা মো. আশ্রাফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্কুলছাত্রী আফসানার বাবা মো. আশ্রাফুল ইসলাম জানান, আফসানার তার স্কুল ব্যাগটি বাসার পাশের এক জায়গায় পাওয়া গেছে। আমরা বিভিন্ন স্থানে খুঁজেছি কিন্তু আফসানার সন্ধান পাচ্ছি না।

নিখোঁজ আফসানা সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে এবং ছাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের