নড়াইল সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা

নড়াইল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

নড়াইল

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের কার্যালয়ে তালা মেরে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তালা মারা হয় বলে স্থানীয়দের কাছে জানা যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ১৫-২০ জন লোক এসে হঠাৎ করে উপজেলা চেয়ারম্যানের কক্ষ তালা মেরে চলে যায়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম বলেন, ‘আমি ওই সময়ে ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। বিষয়টি পুলিশকে অবগত করেছি।’

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘এ সময় আমি অফিসে ছিলাম না। শুনেছি দুবৃর্ত্তরা আমার অফিসে তালা মেরে দিয়েছে।’ এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক