মাগুরায় ৬ তলা ভবন থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, আটক ১

মাগুরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৩:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৩:১৩

ছয় তলা ভবন থেকে পড়ে ভারতীয় নাগরিকের মৃত্যুর পর স্থানীয়দের ভিড় মাগুরা শহরের নতুন বাজার এলাকার একটি ছয় তলা ভবন থেকে পড়ে গোবিন্দ ভট্টাচার্য (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরের নিজনান্দুয়ালী এলাকার সরফরাজ নেওয়াজ জনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  মাগুরা  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি, তদন্ত)  মাহবুব আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। তার নাম গোবিন্দ ভট্টাচার্য (৩৫)। তার সঙ্গে সরফরাজ জনিসহ স্থানীয় কিছু যুবকের ব্যবসায়িক লেনদেন ছিল। ওই ভারতীয় নাগরিক গোবিন্দের কাছে তারা টাকা পেতো বলে ধারণা করা হচ্ছে। পাওনা টাকার জন্য তারা গোবিন্দকে ছয় তলা ভবনের একটি কক্ষে আটকে রাখতে পারে। ওই কক্ষের ভেনটিলেটর ভেঙে পালাতে গিয়ে ছয় তলার ওপর থেকে পড়ে গোবিন্দের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।’ প্রাথমিক তদন্তের পর এসব তথ্য জানিয়েছেন ওসি মাহবুব আল হাসান।

এলাকাবাসী জানান, শনিবার সকাল ৭ টার দিকে হঠাৎ ওপর থেকে কিছু পড়ার শব্দ শুনে ছয় তলা ওই ভবনের নিচে মৃত এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম