‘ক্ষমতাসীন হলে ফের খুনের রাজনীতিই করবেন খালেদা জিয়া’

নাটোর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ২১:৪০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২১:৫২

খালিদ মাহমুদ চৌধুরী

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতাসীন করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর এদেশের মানুষ জঙ্গি বা জঙ্গিবাদ সম্পর্কে কিছু জানতেন না। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর দেশে বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের উত্থান ঘটে। বিএনপি-জামায়াত জোটই জঙ্গিদের তৈরি করেছিল। ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া খুনের রাজনীতি করেছেন। ক্ষমতাসীন হলে ফের তিনি খুনের রাজনীতিই করবেন।’

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করা হবে বলে মন্তব্য করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। নারীদের জন্য তিনি বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। দেশকে ডিজিটালাইজড করা, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা, প্রবৃদ্ধি বাড়ানোসহ সব ক্ষেত্রেই তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে।’ নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে হলে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।’

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি আদর্শিক দল। আর বিএনপি খুনিদের দল। দেশে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, বিএনপি তার সিকিভাগও করতে পারেনি। এ অবস্থায় আর দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিএনপি বাঁকাপথে ক্ষমতায় যেতে চায়।’

জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম