বাঙালি নদীতে বালু উত্তোলনে হুমকির মুখে তিন গ্রাম

বগুড়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ০৬:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:১১

বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে

বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি এলাকায় বাঙালি নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিনই বালু উত্তোলন করছে। এর ফলে ওই এলাকায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুসহ তিনটি গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি বাঙালি নদীর সেতুর উত্তরপাশে চারটি ড্রেজার মেশিন বসিয়ে প্রায় তিন মাস ধরে বালু উত্তোলন করা হচ্ছে। বথুয়াবাড়ি গ্রামের আবদুল মোত্তালেব, ওয়াহেদ আলী, আলতাব হোসেন, নুরু মিয়াসহ আরও কয়েকজন এই বালু তোলার সঙ্গে জড়িত। বালু উত্তোলনের কারণে ভরা মৌসুমে ওই এলকায় নদী ভাঙনের আশঙ্কা অনেক বেড়ে গেছে। ফলে ওই এলাকার ফসলি জমি, সেতুসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
তারাকান্দি গ্রামের সোবাহান আলী কানু ও জিয়াউর রহমান বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ বাধা দেওয়ার সাহস পায় না। বালু উত্তোলনের ফলে বথুয়াবাড়ি সেতুসহ তারাকান্দি, নবীনগর, বথুয়াবাড়ি গ্রামের কয়েকশ বিঘা আবাদি জমি ভাঙনের মুখে পড়তে পারে। এ ঘটনায় গ্রামের শতাধিক মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
বালু উত্তোলনকারী আব্দুল মোতালেব বলেন, আলতাব আলী মণ্ডল নুরুসহ আরও কয়েকজন ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে। তাই আমিও বালু তুলে বাড়ির গর্ত ভরাট করছি। তবে আর কোন বালু উত্তোলনকারী মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিষয়ে গ্রামবাসীর অভিযোগ করেছেন। খুব শিগগিরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম