ব্রিটিশ নাগরিক বেকি হাসব্রোর বাংলা চ্যানেল পাড়ি

কক্সবাজার প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫

ব্রিটিশ নাগরিকের বাংলা চ্যানেল পাড়ি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাঁতরে সেন্টমার্টিন গিয়েছেন ব্রিটিশ নাগরিক বেকি হাসব্রো। রবিবার (২৮ জানুয়ারি) এই রুটের ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে তিনি সময় নেন ৪ ঘণ্টা ৪৫ মিনিট। সকাল সাড়ে ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করে দুপুর ২টা ১৫ মিনিটে সেন্টমার্টিন পৌঁছান তিনি।

এসময় ওই ব্রিটিশ সাঁতারুর সঙ্গে ছিলেন বাংলাদেশি এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম এবং সাঁতারু ওয়াসিউর রহমান। তারাও সকালে বেকি হাসব্রোর সঙ্গে শাহপরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করেন। পরে মাঝপথে গিয়ে ট্রলারে উঠে বাকি পথ বেকি হাসব্রোকে সঙ্গ দিয়েছেন তারা।

এই সেই ব্রিটিশ সাঁতারু আয়োজকদের সূত্রে জানা যায়, প্রথম বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দেন ইংল্যান্ডের নাগরিক সাঁতারু বেকি হাসব্রো। চার ঘণ্টায় ৪৫ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান এই বিদেশি নারী সাঁতারু। তবে এক ঘণ্টা সাঁতরানোর পর সাগরের মাছের কাটার আঘাতের কারণে সাঁতার বন্ধ করে দেন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান। সাঁতারের দলনেতা হিসেবে ছিলেন মুসা ইব্রাহীম। উদ্ধারকারী দলের নেতা ছিলেন এমরান হোসেন ওরফে দুলু। তিনি এভারেস্ট একাডেমি’র ম্যানেজার।

ম্যানেজার এমরান হোসেন সাংবাদিকদের বলেন, ‘৪ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে বিদেশি সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিন পৌঁছান। তবে পায়ে আঘাত পাওয়ার কারণে অপর দুই সাঁতারু সাগরের মাঝপথে সাঁতার বন্ধ করে দেন। পরে আমরা তাদের উদ্ধারকারী ট্রলারে তুলে নেই।’ এটি বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার চতুর্থ ঘটনা বলেও দাবি করেছেন তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম