সরকারের অশুভ কোনও ইচ্ছে পূরণ হবে না: দুলু

নাটোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২০:৪৪

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ফাইল ছবি) সরকারের অশুভ কোনও ইচ্ছে পূরণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপ-মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে এক তরফা রায় ঘোষণা করতে চাচ্ছে সরকার। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে খালেদা জিয়াসহ বিএনপিকে দূরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু সরকারকে এই অভিপ্রায় পূরণ করতে দেওয়া হবে না।’
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার রিসোর্ট সেন্টারে জেলা বিএনপির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক ভূমি উপ-মন্ত্রী বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভোটারবিহীন আরেকটি নির্বাচন দেখিয়ে আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে সরকার। কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বিএনপিকে বাদ দিয়ে এ দেশে আর কোনও নির্বাচন হবে না।’
দুলু বলেন, ‘৮ ফেব্রুয়ারি আদালত যদি সরকারের মনগড়া কোনও রায় দেন, তাহলে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সেই রায়ের প্রতিবাদ জানাবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলন গড়ে তুলবে। বিএনপি চেয়ারপাসনকে ছাড়া বাংলার মাটিতে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।’
সভায় সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনঃবহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নলডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আতিকুর রহমান তালুকদার, জেলা যুবদল নেতা এ হাই তালুকদার ডালিম, কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম