নরসিংদীতে কীটনাশক কারখানা সিলগালা, জরিমানা ৭০ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৩:০২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:০৬

ভেজাল ও নকল রাসায়নিক সার ও কীটনাশক নরসিংদীর পলাশের একটি কারখানায় ভেজাল ও নকল রাসায়নিক সার ও কীটনাশক তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, পলাশ উপজেলার সেকান্দরদী ঝালকাটা বাজার সংলগ্ন স্থানে মেসার্স এম কে অ্যাগ্রো প্রোডাক্টস নামের ওই কারখানাটিতে অভিযান চালানো হয়। ওই কারখানা কর্তৃপক্ষের প্রাপ্ত লাইসেন্স অনুযায়ী বিদেশ থেকে সার ও কীটনাশক আমদানি করে বিক্রি করার কথা। কিন্তু তারা আমদানি না করে অন্য কোম্পানির নিকট থেকে রাসায়নিক সার ও কীটনাশক কিনে নিয়ে প্যাকেটজাত করে বিক্রি করে আসছিল। এ জন্য ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় কারখানা মালিক মো. কাজলকে ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

ভেজাল ও নকল রাসায়নিক সার ও কীটনাশক

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. লতাফত হোসেন জানান, মেসার্স এম কে অ্যাগ্রো প্রোডাক্টস নামের ওই কারখানাটি থেকে দীর্ঘদিন ধরে দস্তা সার, এস ও পি সার, বোরাক্স, বোরুন, জিংক মনো, ম্যাগ, ফুরান, কভার ভিট, সালফার ও জিংকসহ ১৭ ধরনের রাসায়নিক সার ও কীটনাশক প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভেজাল ও নকল পণ্য তৈরি করার সন্দেহে গত শনিবার (২৭ জানুয়ারি) কারখানাটি পরিদর্শনে যান পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। এসময় কারখানাটিতে পণ্য তৈরির সঠিক পদ্ধতি দেখতে পাওয়া যায়নি এবং কারখানার মালিক কাজলকে খুঁজে পাওয়া যায়নি। পরে কারখানাটিতে তৈরিকৃত ১৭ ধরণের কীটনাশক ও রাসায়নিক সারের মধ্যে ৯ ধরনের পণ্য জব্দ করা হয়। পরীক্ষা নিরীক্ষার জন্য জব্দকৃত এসব কীটনাশক ঢাকার মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।





/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম