নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৬

দুর্ঘটনা নোয়াখালীর জেলা শহর মাইজদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাহাব উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় চৌমুহনী-মাইজদী সড়কের নোয়াখালী টিভি উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা থেকে উপকূল এক্সপেসের একটি যাত্রীবাহী বাস নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। দুপুরে বাসটি চৌমুহনী-মাইজদী সড়কের টিভি স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসকে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে সিএনজিতে থাকা সাহাব উদ্দিনসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে উপকূল বাস ও সিএনজিটি আটক করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম