টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৭:১৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:৫৫

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে আকলিমা আক্তার নামের এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জুয়েল রানার বিরুদ্ধে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকলিমা আক্তারের মৃত্যু হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাকছুদুল আলম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিহত আকলিমা আক্তার উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী জুয়েল রানা একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে গত শনিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাবার বাড়িতে আকলিমা আক্তারকে স্বামী জুয়েল রানা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আকলিমাকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। সে সময় আকলিমা স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করলেও বিয়ের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে তার স্বামী বিদেশ চলে গেলে স্থানীয় সানস্টার বিএম কলেজে ভোকেশনাল শাখায় পড়াশুনা শুরু করেন তিনি। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় ওই কলেজ থেকে আকলিমার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম