ফেনীর একরাম হত্যা মামলার প্রধান আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

ফেনী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ০৩:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০৩:৪০

ফেনী

ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি জেলা কৃষক দলের সভাপতি মিনার চৌধুরীর পক্ষে তৃতীয় দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। আগামী ৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেছন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) যুক্তিতর্কের  শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে পিপি হাফেজ আহম্মদ বক্তব্য উপস্থাপন করেন। তিনি আদালতকে জানান, এই মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার চার্জশিটভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরাও একরামুল হকের গাড়ির গতিরোধ, গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা বর্ণনা দিয়েছেন।

তবে মামলার এক নম্বর আসামি জেলা তাতী দলের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে  নির্দোষ দাবি করে তার আইনজীবীরা বলেন, নির্বাচন নিয়ে একরামের সঙ্গে মিনার চৌধুরীর কোনও বিরোধ ছিল না। সে সময় তারা বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও ১৬৪ এ দেওয়া জবানবন্দির ব্যাখ্যা করে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। একইদিন মামলার অপর আসামি পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ হিল শিবলুসহ সাত আসামির পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের অ্যাকাডেমি এলাকায় উপজেলা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে, গুলি করে সন্ত্রাসীরা। পরে গাড়িসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়। ও্ই ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম