কমলগঞ্জে চা বাগানের লেক থেকে নবজাতকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৩

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেকে পড়ে থাকা একটি কার্টন থেকে এক দিনের নবজাতক সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরীসহ পুলিশের একটি দল এ লাশ উদ্ধার করে। পুলিশ ও চা বাগান সূত্রে এসব তথ্য জানা যায়।

শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, বুধবার সকালে চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় কাজ করতে গেলে লেকের পানিতে একটি কাগজের কার্টনের মধ্যে একদিনের নবজাতকের লাশ দেখেন। এরপর তারা চা বাগান কর্তৃপক্ষকে খবর দেন। এ খবরের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে পুলিশ পানি থেকে কার্টন তুলে একটি ছেলে সন্তানের লাশ উদ্ধার করে।

শমশেরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াকুব মিয়া বলেন, ‘চা শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানিয়েছি।’

কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরী বলেন, ‘লেকের পানি থেকে কার্টন তোলার পর তার ভেতরে নবজাতকের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম