মিরুর বাড়িতে হামলা: ১০ আসামির জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৭

মিরু (ফাইল ছবি)

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাময়িক বরখাস্ত পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে হামলার ঘটনায় তার স্ত্রীর করা মামলায় গ্রেফতার ১০ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শাহজাদপুর আমলি আদালতের বিচারক হাসিবুল হক এ জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কাশেম ও শাহজাদপুর আমলি আদালতের জিআরও শাহজাহান আলী এ খবর নিশ্চিত করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন– সোহেল, জাহান, জীবন, রাসেল হোসেন, এরশাদ আলী, তারিকুল ইসলাম, আল মাহমুদ, বিপ্লব, আল আমিন ও সেলিম।

গত ২৩ জানুয়ারি সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফাহমিদা কাদেরের আদালতে এই ১০ আসামি আত্মসমর্পণ করেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শিমুল পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়ে পরদিন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মেয়র মিরুকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বর্তমানে মামলাটি সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে, সাংবাদিক শিমুল হত্যার আড়াই মাস পর মেয়র মিরুর স্ত্রী লুৎফুন নেছা পিয়ারী বাদী হয়ে মেয়রের বাড়িঘর ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ এনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে সব আসামির অব্যাহতি দিয়ে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে মিরুর স্ত্রী নারাজি দিয়ে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের আবেদন করলে আদালত তা গ্রহণ করে জুডিশিয়াল তদন্তের আদেশ দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম