রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে সদ্যবিদায়ী পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
হাসিবুল আলম প্রধানের দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মো. জুলফিকার আলী, রয়াসন বিভাগের অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক হাসিবুল আলম বর্তমানে রাবি ডিবেটিং সোসাইটির (রুডস) সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য। ১৯৯৮ সালে তিনি আইন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।








